আলমডাঙ্গা উপজেলায় সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী ইসলাম।
সভার শুরুতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সড়কে অবৈধ ট্রলি বন্ধ, সিএনজি ও গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, মহিলবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আউয়াল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, ইউপি চেয়ারম্যান, মিনাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মুন্সি এমদাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান প্রমুখ।
আলমডাঙ্গা অফিস