বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার জেহালায় ভিক্ষুকের সঞ্চয়ের টাকা চুরি

এক ঘণ্টার মধ্যে টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গার জেহালায় ভিক্ষুকের সঞ্চয়ের টাকা চুরি

আলমডাঙ্গা উপজেলায় এক হতদরিদ্র ভিক্ষুকের সঞ্চিত টাকা চুরির ঘটনায় দ্রুত অভিযানে মামলা দায়েরের মাত্র ১ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে টাকা। এছাড়া এই ঘটনার সাথে জড়িত দুজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জানা গেছে, জেহালা বাজার এলাকার বাসিন্দা হতদরিদ্র ভিক্ষুক জোসনা খাতুন (৬৮) তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনোরকমে জীবনযাপন করতেন রেললাইনের ধারে। গত ১৭ আগস্ট রাত ৮টার দিকে তিনি ঘর তালাবদ্ধ করে বাজারে পান খেতে যান। রাত ৯টার দিকে ঘরে ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং টিনের বাক্সে রাখা ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। ঘটনার পরপরই আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু হলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।


অভিযানে একই ইউনিয়নের জেহালা গ্রামের দলিলুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮) ও খলিল হোসেনের ছেলে ভোলা হোসেনকে (৩৫) গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মদনবাবুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া টাকার মধ্যে ২৯ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ। আলমডাঙ্গা থানা-পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত