বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ছয়মাইল এলাকায় ধান কাটার মেশিনে প্রাণহানি

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গার ছয়মাইল এলাকায় ধান কাটার মেশিনে প্রাণহানি

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ছয়মাইল মিলপাড়ার আপাগাড়ির মাঠে ধান কাটার হারভেস্টার মেশিনে চাপা পড়ে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম ইবাদত মিয়া (৪২)। তিনি মৃত আজগার মোল্লার ছেলে এবং স্থানীয় মিলপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষ করে গরুর জন্য ধানের ঘাস আনতে মাঠে যান ইবাদত মিয়া। সেখানে ধান কাটার কাজে ব্যবহৃত হারভেস্টার মেশিনের গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ইবাদত মিয়াকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে পারিবারিক সূত্রে জানা গেছে, গরুর জন্য ঘাস আনতে গিয়েই দুর্ঘটনার শিকার হন ইবাদত। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পর সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত