চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। সভায় সদ্য যোগদানকারী দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার। একই সঙ্গে জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী মো. শহিদুল ইসলাম অবসর উত্তর ছুটিতে (পিআরএল) গমন করায় তাঁকে উপহার ও শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপার সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী সভায় উত্থাপিত বিষয়গুলোর সমাধান তুলে ধরেন। থানা, ক্যাম্প ও ফাঁড়ির চাহিদার ভিত্তিতে ক্রোকারিজ ও দাপ্তরিক ব্যবহার্য জিনিসপত্র সরবরাহের সিদ্ধান্তও নেওয়া হয়। এছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জুন-জুলাই মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মোট ১১ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১, ডিএসবি, সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স।
নিজস্ব প্রতিবেদক