বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুড়ুলগাছির রায়সা বিলে হঠাৎ পানি বৃদ্ধি

তলিয়ে যাচ্ছে ধান, ক্ষতির মুখে কৃষকরা
  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
দামুড়হুদার কুড়ুলগাছির রায়সা বিলে হঠাৎ পানি বৃদ্ধি

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রায়সা বিলে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় পাকা ধান তলিয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর, কাঞ্চনতলা, কুড়ুলগাছি ও চন্ডিপুর গ্রামের কৃষকেরা। কৃষকেরা জানান, পানিতে ডুবে যাওয়ার শঙ্কায় তড়িঘড়ি করে ধান কেটে ঘরে তুলছেন তারা। অনেকেই আধা-পাকা বা কাঁচা ধানও কাটতে বাধ্য হচ্ছেন। এতে ধানের মান ও ফলন কমে যাচ্ছে। ধান কাটার পর নৌকায় করে ধান কিনারায় আনা হচ্ছে, সেখান থেকে মাথায় করে রাস্তায় তোলা হয়। কেউ আবার মহিষের গাড়িতে করে ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন।


স্থানীয় কৃষক সালাম বলেন, ‘হঠাৎ পানি বাড়ায় আমরা ভীষণ বিপদে পড়েছি। ধান পাকতে না পাকতেই কাটতে হচ্ছে। এতে আমাদের অনেক ক্ষতি হবে।’ এ বিষয়ে উপ-সহকারী কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি বেড়ে ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত ধান কেটে নিরাপদে ঘরে তোলার জন্য।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত