রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা, দশর্না ও জীবননগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জনতার কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেয়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গা, দশর্না ও জীবননগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথকভাবে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা মঞ্চ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে আল-তাইবা মোড়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা থেকে বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বার্তা সকল মানুষের মাঝে পৌঁছাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ।
বিশেষ অতিথি ছিলেন জেলা সহসভাপতি সৈয়দ বিলাশ ও মিজানুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা সদস্যসচিব খালেদ সালেহিন রাজু ও পৌর সদস্যসচিব জাকারিয়া ইসলাম শান্ত। বক্তব্য দেন পৌর আহ্বায়ক কামরুল ইসলাম বিশ্বাস হিমেল, আবুল বাশার বাদসা, সাজ্জাদ হোসেন সজীব, জনি আহমেদ, উজ্জ্বল হোসেন, শিপন আহমেদ, আশাদুল হক, এরশাদ, মামুন, জুলু, রাকিবুল, আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।



দর্শনা:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মান্নান মাস্টারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ। প্রধান বক্তা ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়কারী নাহারুল ইসলাম মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মো. শরীফ উদ্দিন ও রেজাউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবু, মমিন হোসেন, মহিম কুমার রতন, আবু সাঈদ রতন, স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল আজিজ, হাবিবুর রহমান, মুহিন, মাসুদ, ওয়াসিম, ওমর ফারুক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌফাতুর রিংকু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, দর্শনা থানা যুবদলের সদস্য রাশেদ আহমেদ সজীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশিদুল ইসলাম।


অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দ বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর দশর্না পুরাতন বাজার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার তাৎপর্যের কথা স্মরণ করে। বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে প্রত্যেক কর্মীকে দেশের প্রতিটি দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। 



জীবননগর:
জীবননগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জীবননগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে জীবননগর মুক্তমঞ্চে এসে শেষ হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. এখলাছুর রহমান রাসেল ও জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সুমন বিশ্বাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মো. আবু তালেব ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আশরাফ আলী।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. আনোয়ার হোসেন খাঁন খোকন সভাপতি। আর প্রধান বক্তা ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন উপজলো বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহসভাপতি মো. তাজুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান ডাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজলো বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দীন (ময়েন) প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত