বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা ও জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা

চুয়াডাঙ্গা ও জীবননগরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার গহেরপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সুজ্জল মিয়া (৩০), চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের মৃত আসাদ আলীর ছেলে আশরাফুল হক (২৭), শহরতলীর দৌলতদিয়াড় গ্রামের রতন বকসের ছেলে আব্দুল হামিদ (৫০) এবং সদর উপজেলার মোমিনপুর গ্রামের মুকুল আলীর ছেলে তাপস আলী (৩০)।


জীবননগরে দেহাটি স্টেশন রোড়ে অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান। অভিযানে এক কেজি গাঁজাসহ সুজ্জল মিয়া আটক হন। পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।


অপর দিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পরিদর্শক শাহ জালাল খান ও স্টাফরা। এই অভিযানে মাদক সেবনের দায়ে আশরাফুল হক, আব্দুল হামিদ ও তাপস আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনজনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান জেলার জনগণের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত