বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনা কর কমিশনার শেখ মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৫ ইং
খুলনা কর কমিশনার শেখ মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গা ইনকাম ট্যাক্স কার্যালয় পরিদর্শনে আসা কর আইনজীবী নেতৃবৃন্দ খুলনা অঞ্চলের কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার দুপুরে কোর্ট রোডে বিভাগীয় কর কমিশনার ইনকাম ট্যাক্স কার্যালয়ে এসে পৌঁছালে কর কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সহকারী কর কমিশনার মো. মো. হাইমেনুল ইসলাম। 
এসময় খুলানা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আরিফুল হক, চুয়াডাঙ্গা ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ হেদায়েত  হোসেন আসলাম, সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন মইনুল, যুগ্ম সম্পাদক-১ ইমরানুল আহমদ, কার্যনির্বাহী সদস্য আ.স.ম. আব্দুর রউফ ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


এসময় কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান বলেন, চলতি বছরে করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হচ্ছে। প্রাথমিকভাবে শুরু হয়েছে, আস্তে আস্তে সকলেই অভ্যস্ত হয়ে পড়বেন। এবিষয়ে কর আইনজীবীরা বড় ভূমিকা পালন করতে পারেন। আয়কর রিটার্ন নির্ভুল করতে আয়কর আইনজীবীদের বিকল্প নেই। এরপর চুয়াডাঙ্গা ইনকাম ট্যাক্স বার পরিদর্শন শেষে কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান মেহেরপুর ইনকাম ট্যাক্স অফিস পরিদর্শন করেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত