বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্রবীণ আইনজীবীর চিকিৎসায় কল্যাণ তহবিলের টাকা প্রদান

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় প্রবীণ আইনজীবীর চিকিৎসায় কল্যাণ তহবিলের টাকা প্রদান

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী আব্দুল গফুরকে স্থানীয় কল্যাণ তহবিল ফান্ড থেকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে তাকে ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী ও কোষাধ্যক্ষ এস.এস.এ হাশেমী এবং হিসাবরক্ষক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।  চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, বারের সদস্যদের কল্যাণ তহবিল থেকে তার প্রাপ্য টাকার শতকরা ১০ ভাগ টাকা চিকিৎসার জন্য অগ্রিম হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত