জীবননগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. শাজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন।
জীবননগর অফিস