সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থানা পুলিশের ওপেন হাউজ ডে

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৫ ইং
দর্শনা থানা পুলিশের ওপেন হাউজ ডে

দর্শনা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা শাহারিয়ার মুক্ত মঞ্চের সামনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় দর্শনা থানা জানান অফিসার ইনর্চাজ (ওসি) শহীদ তিতুমীর মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এসময় এলাকাবাসীর পক্ষে সাজ্জাদ হোসেন দর্শনা এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল শব্দ করে চালানো, গভির রাতে বিকট শব্দ করে সাউন্ড বক্্র বাজানো বন্ধ করা, মাদক ও চোরাচালান বিষয়ে পুলিশ প্রতি নজর দেওয়ার দাবি করেন। 


দর্শনা থানা ওসি শহীদ তিতুমীর জনতার উদ্দেশ্যে বলেন, ‘আমাদের দর্শনা থানা-পুলিশের দায়িত্ব পালনে কোনো ত্রুটি থাকলে আমার কাছে নির্ধিদায় জানাবেন। আমরা সেগুলোকে আমলে নিয়ে আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকবো। ইতোপূর্বে দর্শনা থানাধীন হিজলগাড়ী ও গড়াটুপি এলাকায় সাধারণ মানুষের উপস্থিতিতে ওপেন হাউজ ডে মতবিনিময় সভা করেছি। এ ওপেন হাউজ ডে মতবিনিময় সভা অব্যাহত থাকবে। দর্শনা থানার প্রতিটি এলাকায় এ মতবিনিময় সভা করে যাবেন বলে জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী