বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর এলাকায় মশকনিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৫ ইং
দর্শনা পৌর এলাকায় মশকনিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত

দর্শনা পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আগামী ২৪ আগস্ট দর্শনা ২ নম্বর ওয়ার্ডে এ মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করবেন পৌর প্রশাসক এ এইচ এম তাসফিকুর রহমান। ২৪ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান পৌর কর্তৃপক্ষ। সভায় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হোসনে জাহান, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ ও উপজেলা সহকারী কৃষি অফিসার মুকুল হোসেন। এছাড়া দর্শনা পৌর কর্মকর্তা শাহ আলম, পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আরেফিন হোসেন ও জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত