দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দর্শনা পৌর সমন্বয়ক নাহারুল ইসলামকে সেনাবাহিনী তার বাড়ি থেকে আটক করে ৩ ঘণ্টার ব্যবধানে ছেড়ে দিয়েছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে সেনাবাহিনী নাহরুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে সকাল ৬টার দিকে ছেড়ে দেয়। জানা গেছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী। নাহরুল ইসলামের আটকের পর ছেড়ে দিলে বিএনপির শত শত নেতা-কর্মী বাড়িতে সকাল থেকে তাকে দেখতে আসেন। ধারণা করা হচ্ছে, তাকে সন্দেহভাজন আটক করা হয়েছিল।
দর্শনা অফিস