চুয়াডাঙ্গার গোপালপুরের কৃতী শিক্ষার্থী মালিহা মারজানাহ বিশ্বে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছেন। তিনি এ বছরের British Council-এর অধীনে অনুষ্ঠিত Cambridge Assessment International Education (O Level-SSC) সমমানের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, মালিহা গণিত বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর (১০০ মধ্যে ১০০) অর্জন করেছেন।
মালিহা মারজানাহ চুয়াডাঙ্গার গোপালপুর এলাকার বাসিন্দা। তার বাবা মো. মুজিবুল হক, মা মিসেস জেসমিন আরা। তিনি রয়েল এক্সপ্রেসের সত্ত্বাধিকারী মো. এনামুল হকের ভাতিজি এবং মো. একরামুল হকের ভাতিজি। অসাধারণ এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সবাই মালিহার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক