বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নে অ্যাড. রাসেলের গণসংযোগ

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নে অ্যাড. রাসেলের গণসংযোগ

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর ও লক্ষ্মীপুর গ্রামে গণসংযোগ করেন তিনি।


খাদিমপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত গণসংযোগকালে অ্যাড. রাসেল আরও বলেন, ‘বাংলাদেশের এক বছরের বাজেট ৮ লাখ কোটি টাকা।  বিগত সরকার টাকা পাচার করেছে ২৫ লাখ কোটি টাকা। তিন বছরের টাকা পাচার হয়ে গেছে। ওই টাকাগুলো দেশে থাকলে দেশের উন্নয়নে কাজে লাগতো।  এতে বেকারত্ব দূর হতো।’


গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সচিব হুমায়ুন কবির শান্ত, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য শাহজাহান আলী, খাদিমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিল্লুর রহমান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি কামরুল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জমির আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম ও ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক বায়েজিদ হোসেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত