রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঐক্য, শক্তি ও সমন্বয়ের বার্তা
  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। পরে বিকেল চারটায় জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা ও সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাশ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল জাহিদ, হামিদ উদ্দিন বাবু, গোলাম শাহরিয়া বিপ্লব, আরিফুর রহমান রিবন, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সহসাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খান, তোহফাতুর রাব্বি রিংকু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিউল আলম সানা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আশা,  চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদস্যসচিব শরিফুল ইসলাম রাজা, যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার লিটন, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্যসচিব আতিকুর রহমান বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বিজন, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান আবু তালেব, সদস্যসচিব এখলাছুর রহমান রাসেল, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্দিক মজনু, সদস্যসচিব আবু হেনা রনি, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া ইসলাম শান্ত, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, সদস্যসচিব রাশিদুল ইসলাম রাশেদ, দামুড়হুদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিফুল ইসলামসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ‘৪৫ বছরের পথচলায় স্বেচ্ছাসেবক দল দেশের রাজনীতিতে এক শক্তিশালী ভূমিকা রেখেছে। এই দীর্ঘ সময়ের সংগ্রাম, ঐক্য ও ত্যাগ আমাদের দলের অটুট পরিচয়। প্রতিটি সদস্যের নিষ্ঠা ও সমন্বয়ের ফলে দল জনমানসে শক্তিশালী হয়েছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি উদ্যাপন নয়, এটি আমাদের ঐক্য, শক্তি ও একে অপরের প্রতি দায়িত্ববোধের প্রতীক।’


বক্তারা আরও বলেন, ‘আমাদের দলের সদস্যরা দেশের উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এই মূল্যবোধ ও একতা বজায় রেখে আমরা গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখব। প্রতিটি অনুষ্ঠানে, শোভাযাত্রা ও র‌্যালিতে অংশগ্রহণ করে আমাদের সদস্যরা এ বার্তাটি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে- স্বেচ্ছাসেবক দল ঐক্য, শক্তি ও সমন্বয়ের প্রতীক।’
অপর দিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মেহেরপুরে উদ্‌যাপন করা হয়েছে। ‎এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজমল হোসেন মিণ্টুর নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সজিব, ইলিয়াস হোসেন, হারুন অর রশিদ বাচ্চু, মো. ফিরোজুর রহমান, মো. রাকিবুল ইসলাম সজল, মো. চঞ্চল, এম এম সালাউদ্দিন, ইকবাল হাসান প্রমুখ।


 এসময় সদস্য অ্যাড. মিজানুর রহমান, এডাম সুমন, অ্যাড. এশবার জাহান (তমা), বাশিরুল আজিজ হাসান, বুলবুল আহমেদ, মো. কায়কোবাদ, মনিবুল খান, মো. টিটোন, মো. হারুন, মো. মনিরুল ইসলাম, মো. লাবলু রহমান, মো. বাদশা মিয়া, মো. ফুর্তি হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত