বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দখলমুক্ত হলো মারুফদাহ বাঁওড়

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২৫ ইং
জীবননগরে দখলমুক্ত হলো মারুফদাহ বাঁওড়

দীর্ঘদিন পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ইজারাদারের কাছে হস্তান্তর করা হলো জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদাহ বাঁওড়। গতকাল সোমবার বিকেলে বাঁওড়টি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয় ইজারাদার নিমাই হালদারের ছেলে নিতাই হলদারকে। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখসহ প্রশাসনের কর্মকর্তারা।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রায়পুর ইউনিয়নের কিছু প্রভাবশালী রাজনৈতিক কর্মী বাঁওড়টি দখল করে নেয় এবং প্রায় ১৫-১৬ লাখ টাকার মাছ লুট করে। এরপর থেকে তারা বাঁওড়টি জোরপূর্বক দখলে রেখেছিল। চলতি বছরের ১৩ জুলাই বাঁওড়টির নতুন ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ হলে ইজারা পান নিতাই হলদার। তবে দখলদাররা বাঁওড় হস্তান্তরে বাধা সৃষ্টি করে আসছিল। অবশেষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাঁওড়টি ইজারাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।


ইজারাদার নিতাই হলদার বলেন, ‘অনেক দিন ধরে তারা বাঁওড় জোর করে দখলে রেখেছিল। ইজারা পাওয়ার পরও আমাদের দিতে চায়নি। আজ প্রশাসনের হস্তক্ষেপে আমরা বাঁওড় ফিরে পেয়েছি।’ তিনি আরও জানান, বাঁওড় হস্তান্তর ঠেকাতে দখলদাররা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল। তবে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হওয়ায় তারা কোনো অঘটন ঘটাতে পারেনি। এসময় পুলিশ অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত