আলমডাঙ্গা সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অর্নাস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে একযোগে এ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মাল্টিমিডিয়ার প্রজেক্টের মাধ্যমে বেলা ১১টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্লাসের উদ্বোধন করেন। আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আট বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী আফসানা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আল আমিন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে স্ব স্ব বিভাগ বরণ করে নেয়।
সমীকরণ প্রতিবেদক