জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সামাঞ্জস্য রেখে চুয়াডাঙ্গা সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্বদ্যিালয়ের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ এফএফ হলে এ অনুষ্ঠানের আয়োজনকরা হয়। কেন্দ্রে যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ ওরিয়েন্টেশনের আয়োজন করে। সেই ধারবাহিকতায় প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনের সাথে যুক্ত হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ।
চুয়াডাঙ্গা প্রান্তে চুয়াডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহর সভাপতিতত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
নিজস্ব প্রতিবেদক