বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালিদাসপুর ইউনিয়নে গণসংযোগকালে অ্যাড. রাসেল

মৌলিক অধিকার ফেরাতে দাঁড়িপাল্লা ভোট দিন
  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২৫ ইং
কালিদাসপুর ইউনিয়নে গণসংযোগকালে অ্যাড. রাসেল

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, মৌলিক অধিকার ফিরিয়ে আনতে দাঁড়িপাল্লায় ভোট দিন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গা কালিদাস ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


পথসভায় ওয়ার্ড সভাপতি ফিরোজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী পরিচালক নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইনবিষযক সম্পাদক দারুস সালাম, জামায়াতের আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা ও প্রশিক্ষণ সম্পাদক বিলাল হুসাইন।


অ্যাড. রাসেল আরও বলেন, ‘বাংলাদেশ ৫৩ বছর স্বাধীন হলেও কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তার সুষ্ঠু পরিকল্পনা ভোটাররা জানতে পারে নাই। আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। আমাদের পরে তৃতীয় বিশ্বের অনেক দেশ স্বাধীন হয়ে উন্নতির শিখরে আহরণ করছে। দুর্নীতির জন্য আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি। আমরা অধিকার ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এলাকায় উন্নয়ন করতে চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই।’


পথসভায় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমির আশাদুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেন, সহকারী সেক্রেটারি ইফতেখার  জাহাঙ্গীর, মিনারুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড  সভাপতি লুৎফর আলী, ২ নম্বর ওয়ার্ড সভাপতি এনায়েত উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম, ৪ নম্বর  ওয়ার্ড সভাপতি হারিস মোহাম্মদ ডালিম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুল মুমিন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলী, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সমির উদ্দিন প্রমুখ। পরে তিনি ডম্বলপুর, সিরামপুর, জগন্নাথপুর ও নওদাপাড়া গণসংযোগ করেন। এসময় আলমডাঙ্গা পৌর ও উপজেলা জামায়াতের ২০০ নেতা- কর্মী  উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত