বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কিরণগাছিতে ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গার কিরণগাছিতে ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান। নিহত মাছুরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল গ্রামের মো. আজম আলীর স্ত্রী।


প্রত্যক্ষদর্শী কিরণগাছি গ্রামের ইউনুস আলী বলেন, কিরণগাছি গ্রামের কফি হাউজের পাশ দিয়ে শিশু সন্তানকে নিয়ে পায়ে হেটে যাচ্ছিলেন মাছুরা খাতুন। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করে রেখেছে গ্রামবাসী।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘পেটের উপর দিয়ে চাকা চলে গেছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে রাজশাহী যাবার প্রস্তুতিকালে সদর হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।’


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত