চুয়াডাঙ্গা শহরে লোহা পট্টিতে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার দর্শনা ও দামুড়হুদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আলী হোসেনের ছেলে জুয়েল (২৫) ও দর্শনা মোহাম্মদপুর এলাকার আবুল হোসেনের ছেলে রনি আহম্মেদ (৩০)।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, শহরের লোহা পট্টিতে চুরির ঘটনায় দোকান মলিক সোলেমান হোসন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তারসহ চোরাই মালামাল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর জুয়েলের ভাংড়ির দোকান থেকে ওই চুরির মালামাল উদ্ধার করে পুলিশ। একই সাথে ডুগডুগি ও দর্শনায় অভিযান চালিয়ে চোর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চোরাই মামলা উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, সংশ্লিষ্ট মামলায় আজ গতকালই তাদেরকে অদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ভোর ৬টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গলির লোহা পট্টিতে সোলেমান হোসনের ভাংড়ির দোকানের সামনে রাখা বড় দুটি লোহার স্যাফ্ট নিয়ে পালিয়ে যায় চোর চক্র। যার আনুমানিক মূল্য ১৬ থেকে ১৭ হাজার টাকা বলে জানান ব্যবসায়ী সোলেমান হোসেন। দুইজন চোর একটি আলমসাধু যোগে দুটি লোহার স্যাফ্ট নিয়ে পালানোর দৃশ্য সিসিটিভির ভিডিও ফুটেজে ধরা পড়ে। চুরি হওয়া লোহার স্যাফ্ট দুটি বহনকারী আলমসাধু চালককে শনাক্ত করে ওইদিন রাতেই তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সদর থানা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক