বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে গ্যাস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে গ্যাস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে  দেড়টা পর্যন্ত সদর উপজেলার ডিঙ্গেদহ ও সরোজগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মুদি দোকান, জ্বালানি গ্যাস ব্যবসা প্রতিষ্ঠান ও বীজ ভাণ্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।


এসময় অগ্নিনির্বাপক সনদ ছাড়া জ্বালানি গ্যাসের ব্যবসা পরিচালনার অপরাধে ডিঙ্গেদহ বাজারের মেসার্স আক্তারুজ্জামান প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। অভিযান শেষে ব্যবসায়ীদের প্রতি পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য বিক্রয়, এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।


এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত