বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় প্রয়াত আবুল কাশেমের স্মরণ সভা ও দোয়া

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৫ ইং
হাটবোয়ালিয়ায় প্রয়াত আবুল কাশেমের স্মরণ সভা ও দোয়া

আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার প্রয়াত আবুল কাশেমের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরামের আয়োজনে গত  শনিবার বাদ আছর ঢাকার মোহাম্মদপুর ক্যামব্রিয়ান কলেজে ঢাকাস্থ হাটবোয়ালিয়া অঞ্চলের মানুষের অংশগ্রহণে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি নাজমুল হুদা নূরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল।


অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফোরামের উপদেষ্টা মনজুরুল হুদা, প্রফেসর আখতার হোসেন, সাবেক ডিআইজি ফজলুর রহমান, নুরুল হুদা ডিউক, আব্দুস সোবহান, তোফাজ্জেল হোসেন স্বপন, শরীফুল হুদা, সাবেক মেজর শহিদুল্লাহ, একে আজাদ, সুলতান বিশ্বাস, আবু হেনা, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন এক্সিকিউটিভ কমিটির সদস্য, নেছার উদ্দিন, মোস্তাফিজুর রহমান রেকর্ড, তরিকুল ইসলাম, আবু ইখতিয়ার হাশেমী রতন, মোজাম্মেল হক, খাদেমুল হক রাজু, সাকিল আহমেদ, ফকরুল ইসলাম সেলিম, এম এ হাসান, রাশেদুল ইসলাম, আব্দুল গাফফার, আল বাশার, সোহেল রানা, আল ইমরান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত