বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নাশকতা মামলায় ইউপি সদস্য মহাসিন আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৫ ইং
জীবননগরে নাশকতা মামলায় ইউপি সদস্য মহাসিন আটক

নাশকতা মামলায় জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়াডের্র সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থক মহাসীনকে (৫০) গ্রেপ্তার করেছে জীবননগর থানা-পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিধিকুণ্ডু গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহসিন নিধিকুণ্ডু গ্রামের আব্দুল রশিদের ছেলে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ১৫ আগস্টকে সামনে রেখে নাশকতারোধ জীবননগর থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। আর এই অভিযানে মহাসিনকে গ্রেপ্তার করা হয়। জীবননগর থানার নাশকতা মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত