আলমডাঙ্গা বণিক সমিতির বিশেষ বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য দেন বণিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান ও সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন।
সভায় বক্তারা সমিতির সদস্যদের ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন। আলোচনায় বলা হয়- সমিতির সদস্যদের চাঁদা আদায়, যে সকল সদস্য সমিতির ফান্ড থেকে ঋণ নিয়ে ব্যাবসা পরিচালনা করছেন, যারা সঠিক সময়ে ঋণণ পরিশোধ করেনি, তাদেরকে দ্রুত টাকা পরিশোধ করার জন্য অনুরোধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন ক্যাপ, হাজী রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম, ফারুক আলী, কাবলু মিয়া, তোতা মিয়া, রতন আলী প্রমুখ।
আলমডাঙ্গা অফিস