বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আড়াই কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় আড়াই কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ইমদাদুল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার হাটকালুগঞ্জে পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইমদাদুল দর্শনার কুড়ুলগাছি গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে।


অভিযানে অংশ নেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) মো. তোরগুল হাসান সোহাগ ও এএসআই (নি.) মো. সাইফুল ইসলাম খাঁ, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় জেলার সব ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়। এ অভিযানের ধারাবাহিকতায় এই গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত