শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা সদরের গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সোহাগ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহাগ চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মোস্তফার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সুজায়েতপুর গ্রামের জিয়া হোসেনের ছেলে তৌফিক ও একই গ্রামের মোস্তফার ছেলে সোহাগ প্রয়োজনীয় কাজ শেষে অ্যাপাচি-৪ ভি গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। এসময় গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কের সালিকচারা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে অভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহাগের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে পরিবারের লোকজন সোহাগকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সোহাগের মৃত্যু হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সোহাগের লাশ নিজ গ্রাম সুজায়েতপুর পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।



কমেন্ট বক্স
notebook

বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ