বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাপার্সডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে একজন আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২৫ ইং
কাপার্সডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে একজন আটক

দামুড়হুদা উপজেলার কাপার্সডাঙ্গা বাজারের ফল ব্যবসায়ীর নিকট চাঁদা দাবির সময় আটক করে একজনকে পুলিশে দিয়েছে জনতা। পরে ফাঁড়ির পুলিশ তাকে দামুড়হুদা মডেল থানায় পাঠায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত শওকত আলীর ছেলে ফল ব্যবসায়ী আরাফুলের নিকটে কুড়ুলগাছি আনন্দ বাজারপাড়ার মৃত নুহু নবীর ছেলে আলমগীর হোসেন ৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি শুনে আশরাফুল হতভম্ব হয়ে পাশের লোকজনকে জানালে তারা এসে আলমগীরকে আটকে গণধোলাই দিয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির ঘটনায় আলমগীর নামের একজনকে এলাকাবাসী ধরে পুলিশ ফাঁড়িতে দেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত