বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তেঘরীতে একসাথে তিন সন্তান জন্ম, মৃত্যুও একসঙ্গে

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২৫ ইং
তেঘরীতে একসাথে তিন সন্তান জন্ম, মৃত্যুও একসঙ্গে

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামে এক নারী একসাথে তিন সন্তানের জন্ম দিলেও, জন্মের আনন্দ খুব অল্প সময়ের মধ্যেই শোকের ছায়ায় পরিণত হলো। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী মাসুমা খাতুন (২৪) ছিলেন তেঘরী গ্রামের ছাইদুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুমা খাতুন গত বুধবার রাতে প্রসব বেদনায় আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহের হাসানুজ্জামান ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি কোনো অস্ত্রোপচার ছাড়াই দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের জন্ম দেন।


জন্মের পর শিশুরা সংকটাপন্ন অবস্থায় ইনকিউবেটরে রাখা হয়েছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একে একে তিন নবজাতকই মারা যায়। ছাইদুর রহমানের ছোট ভাই জাহিদুল ইসলাম জানান, ‘আজ যে ঘরে আনন্দের কোলাহল হওয়ার কথা ছিল, সেখানে এখন শুধু নীরবতা আর কান্নার সুর। পরিবার হতবিহ্বল।’ নবজাতকদের পরিবারে গভীর শোক নেমেছে। গ্রামবাসীরাও এই ঘটনায় কাঁদছে। মানুষের মুখে এখন একটাই কথা-জন্মের আনন্দের মুহূর্ত অকালেই শোকের মধ্যে হারিয়ে গেছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত