বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা রেলস্টেশনে চায়ের দোকান উদ্বোধনকালে রুহুল আমিন

মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ঐক্য জাগায়
  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৫ ইং
দর্শনা রেলস্টেশনে চায়ের দোকান উদ্বোধনকালে রুহুল আমিন

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের মার্কেটে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি চায়ের দোকান উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোকানটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন।


অনুষ্ঠানে রুহুল আমিন বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- এই চিরন্তন মানবিক মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দর্শনা দক্ষিণ চাঁদপুরের এক অসহায় মানুষের জন্য দোকান চালুর মতো সামগ্রী কিনে উপহার দিয়েছি। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। সমাজে যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।


তিনি আরও বলেন, ‘শুধু আর্থিক সহায়তা নয়, বরং মনোবল জোগানো, সমস্যা শোনা এবং বাস্তবিক সমাধানের চেষ্টা করাই আমাদের মূল দর্শন। এ ধরনের মানবিক উদ্যোগ শুধু মুহূর্তের সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও ঐক্যের চর্চাকে আরও জোরদার করে।’


এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, মাজলিসুল মুফাসিরিন বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, দর্শনা সাংগঠনিক থানার আমির মাওলানা রেজাউল করিম, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ দলীয় নেতারা।


চায়ের দোকান উদ্বোধনের পর রুহুল আমিন আকন্দবাড়ীয়া, শিংনগর, মানিকপুর, রাজাপুর, মাধবখালী, ছটাঙ্গা ও ধোপাখালী এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় মাধবখালীতে পথসভা এবং রাতে উথলীতে দলীয় অফিস উদ্বোধন ও পথসভায় বক্তব্য দেন। পথসভায় তিনি বলেন, ‘দুর্নীতি আর উন্নয়ন একসঙ্গে চলতে পারে না। জুলাই বিপ্লবের কারণে আমরা আজ খোলা রাস্তায় পথসভা করতে পারছি। কিন্তু এখনো উপজেলা অফিস, ভূমি অফিস বা শিক্ষা অফিস- যেখানেই যাই না কেন, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। গত সরকারের সময় ২৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমি প্রধান উপদেষ্টার কাছে সেই টাকা দেশে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।’ তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, ‘আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।’



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত