বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গাছের সঙ্গে বালুভর্তি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গায় গাছের সঙ্গে বালুভর্তি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সামনে বালু বোঝাই দ্রুতগতির ট্রাক গাছের সাথে ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত সোহাগ (২৬) সহকারী চালক (গাড়ির হেলপার)। তিনি ঝিনাইদহের মহেশপুর থানার তালশার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সামনে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। তারা গিয়ে দেখেন একটি বালু বোঝাই ট্রাক সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে আছে এবং চালকের আসনে বসা মৃত অবস্থায় একজন রয়েছে। স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করতে না পারলে তারা আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা থানায় লাশ হস্তান্তর করে।


আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, নিহতের পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতিক্রমে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত