বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফলের বাগান কেটে দেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৫ ইং
জীবননগরে ফলের বাগান কেটে দেওয়ার অভিযোগ

জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাগানের মাল্টা লেবু ও পেয়ারা গাছ কেটে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হোসেন জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নতুনপাড়ার আদু মিয়া (৬০) ও আব্বাস উদ্দিন (৬৫)-সহ কয়েকজন প্রতিপক্ষ ভড়ভড়ি মাঠের একটি জমিতে প্রবেশ করে সেখানে থাকা ফলন্ত মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেয়। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগী শাহিন হোসেন অভিযোগে বলেন, ‘জমি দখল করতে না পেরে প্রতিপক্ষ শত্রুতার জেরে আমার বাগানের গাছ কেটে দিয়েছে। ঘটনার সময় প্রতিবাদ করলে তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে।’ এ বিষয় আদু মিয়ার সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ