বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৫ ইং
দর্শনায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে আনোয়ারপুর মসজিদের সামনে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় বড় দুধপাতিলা গ্রামের খোরশেদ আলমের ছেলে শিপন ইসলামকে (২৩)  ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি কাপড় আয়রণের যন্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত