বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন ফিরোজ হোসেন (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তার ঝুলন্ত লাশ গ্রামের একটি পুকুর পাড়ের আম গাছ থেকে উদ্ধার করেছে থানা-পুলিশ। জানা গেছে, আদর্শ আন্দুলিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে ফিরোজ হোসেন দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। 


ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ফিরোজকে খুঁজতে শুরু করেন এবং রাতভর খোঁজাখুঁজির পর গ্রামের মণ্টু মিয়ার পুকুর পাড়ের একটি আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে হরিণাকুণ্ডু থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।


পুলিশ জানায়, পাটের আঁশ দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফিরোজের লাশ ঝুলছিল। তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফিরোজের মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা