বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দুই কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২৫ ইং
দর্শনায় দুই কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ টুবেল মোল্লা (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গত রোববার রাত ৯টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা পৌরসভার রেল কলোনি পাঠান পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। টুবেল মোল্লা দর্শনা পাঠান পাড়ার রুস্তুম মোল্লার ছেলে। পুলিশ জানায়, টুবেল মোল্লার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত