বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে

দামুড়হুদা ও ঝিনাইদহে মানববন্ধন
  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৫ ইং
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলকশাস্তির দাবিতে দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ৭১ টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম মিলন, সদস্য এস এম সুজন, মেহেদী হাসান মিলন, খালেকুজ্জামান, হেলাল উদ্দিন, আনারুল ইসলাম, শেখ হাতেম সহ চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও দর্শনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা। মানববন্ধন পরিচালনা করেন দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল।


বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার আইনে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কঠোর আন্দোলন করতে বাধ্য হবে। এছাড়া সাংবাদিক তুহিনের পরিবারকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।




    এদিকে, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল করেছে ঝিনাইদহের সাংবাদিকেরা। গতকাল রোববার দুপুরে পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মুখে কালো কাপড় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।


সংগঠনের আহ্বায়ক এম আর রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্যসচিব সাংবাদিক শেখ ইমন, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, সাংবাদিক সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম, মর্নিং বেল চিলড্রেন অ্যাকাডেমির পরিচালক শাহিনুর রহমান লিটন, রেল আব্দুল্লাহ ও জাহান লিমন প্রমুখ বক্তব্য দেন।
কর্মসূচি থেকে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে পোস্ট অফিস মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে দিয়ে শেষ হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত