বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার মেমনগর বিডি হাইস্কুলে উন্নয়নকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৫ ইং
দর্শনার মেমনগর বিডি হাইস্কুলে উন্নয়নকাজের উদ্বোধন

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক ১৫ লাখ টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মশিউর রহমান। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।


এসময় তিনি বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কর্তৃক বরাদ্দকৃত অর্থ দিয়ে নির্মাণকাজের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়ন, সংস্কার, এবং সম্প্রসারণের দায়িত্ব পালন করে। আগামীতে এ স্কুলটি আধুনিকায়ন করা হবে। তিনি আরও বলেন, শুধু স্কুলের বিল্ডিং নির্মাণ করলে হবে না ছেলে মেয়েদের লেখা পড়ার মান আরও বাড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী ঠিকাদার কামরুজ্জামান বকুল, রেজাউল করিম লাল্টু, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, কমিটির সদস্য মাহাবুবুর রহমান খোকন, লুৎফর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত