বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৫ ইং
জীবননগরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

জীবননগরে কীটনাশক পানে আসলাম হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার পেয়ারাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আসলাম হোসেন পেয়ারাতলা গ্রামের কাজীপাড়ার আব্দুল গণির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে পেয়ারাতলা গ্রামের একটি মাঠের মধ্যে কীটনাশক পান করে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন আসলাম। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বেলা দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আসলামের বাবা আব্দুল গণি জানান, তার পুত্র অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন। কয়েকমাস আগে তার স্ত্রী তাকে রেখে একবছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি আরও মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন। বেশ কিছুদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করে আসছিল। দুপুরে সংবাদ পেয়ে তিনি জীবননগর হাসপাতালে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন। 


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, কীটনাশক পান করে পেয়ারাতলায় এক যুবকের মৃত্যুর ঘটনা শুনেছি। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত