শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাসদের আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাসদের আলোচনা সভা

জুলাই-২৪ ছাত্র গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিলে চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সদর উপজেলা শাখার সভাপতি আ.ন.ম. হামিদুল হক মুক্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। সঞ্চালনা করেন ডা. শরিফুল ইসলাম।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আন্দোলনে নিহত প্রতিটি ঘটনার তদন্ত করে বিচার করতে হবে। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটাতে হবে। ব্যাংক লুটপাটকারী ও বিদেশে টাকা পাচারকারীদের বিচার করতে হবে। সকল মানুষের গণতান্ত্রিক, ধর্মীয় ও মানবিক মর্যাদা কোনভাবেই ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রের পক্ষপাতিত্বের শিকার হওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘ঐক্যমত কমিশনের সভায় সর্বসম্মত যে বিষয়গুলো গৃহীত হয়েছে, তার বাইরে সংখ্যাগরিষ্ঠের জোরে বা গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে তা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না।’


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. শামসুল আলম, মো. শহিদউল্লাহ বেবী এবং দামুড়হুদা উপজেলা শাখা বাংলাদেশ জাসদের সভাপতি সালাহউদ্দিন। সভায় জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন, বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্যের অবসান, ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচারকারীদের বিচার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট কাজী হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত