দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জামাই পাড়ায় জনগণের চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার সকালে চন্ডিপুর গ্রামের হাসান আলী বাদী হয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর জামাই পাড়ায় জনগণের চলাচলের জনগুরুত্বপূর্ণ সরকারি রাস্তাটি দখল করে একই গ্রামের নেংটে মিয়ার ছেলে হায়দার আলী ও আরাফাত জনদুর্ভোগ সৃষ্টি করে আসছে। এছাড়া জনৈক ব্যক্তি একই গ্রামে মসজিদ সামনের রাস্তার ওপর পাঁচির নির্মাণ করে রাস্তার জমি দখল করে রেখেছে। এর ফলে চরম জনদুর্ভোগ পৌহাতে হচ্ছে ওই এলাকাবাসীর। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র বলেন, এ ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি।
প্রতিবেদক দামুড়হুদা