বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার রঘুনাথপুর পুলিশের ওপেন হাউজ ডে

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০২৫ ইং
দামুড়হুদার রঘুনাথপুর পুলিশের ওপেন হাউজ ডে

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে রঘুনাথপুর বাজারে দামুড়হুদা মডেল থানার আয়োজনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন (ওসি) কবির। বিশেষ অতিথি ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন।


এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইনসান আলী, আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সদস্য আলফাজ জামান আলফাজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রঘুনাথপুর ঘাটপাড়া মসজিদের ইমাম মাওলানা মাসুদ রানা।


প্রধান অতিথি দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক রাখতে আপনাদের সহযোগিতার কোনো বিকল্প নেই। মাদক যারা বিক্রেতা বিক্রয় করছে এবং যারা সেবন করছে তাদের তথ্য দিন, তথ্যদাতার নাম গোপন রাখা হবে। কোনো মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীর ছাড় নেই। মাদকব্যবসা কিংবা সেবন করলেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। সেই সাথে চুরি-ছিনতাই রোধ করতে প্রশাসন সবসময় সজাগ আছে।’ অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সময় সমীকরণের সাংবাদিক মোজাম্মেল হক।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত