শ্রাবণের আকাশে মেঘ মেদুর ছায়া, হালকা বাতাসে ভাসছে ফুলের গন্ধ। তবু সেই মেঘলা দুপুর যেন আমল ধবল আলোয় ভরে তুলেছিল লাইলা কনভেনশন হল। ফুলেল সাজে মোড়া মঞ্চে একে একে জড়ো হয়েছিল আলমডাঙ্গার উপজেলা প্রেসক্লাবের কলম সৈনিকেরা। নৈতিকতা আর সত্যের শপথ মিলেমিশে নতুন যাত্রার সূচনা করে আর লাইলা কনভেনশন হল হয়ে উঠেছিল প্রত্যয় দীপ্ত শপথের মিলনমেলা।
গতকাল শনিবার বেলা ১১টায় এই অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত দ্বিবার্ষিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নির্বাচিতরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি জাতির বিবেক। তথ্যের নির্ভুলতা, সত্যনিষ্ঠতা এবং নৈতিকতা এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই প্রকৃত সাংবাদিকতা টিকে থাকে। আশা করি নতুন কমিটি সেই আলোকে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, একজন সৎ সাংবাদিক সমাজের আয়না। এই আয়না যত স্বচ্ছ হবে, রাষ্ট্র ও সমাজ তত সুন্দরভাবে নিজেকে দেখতে পাবে। নতুন নেতৃত্ব সেই স্বচ্ছতা রক্ষায় অবিচল থাকুক। বিশেষ অতিথি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানবলেন, সত্য প্রকাশে সাহসী সাংবাদিকই পুলিশের সহযোদ্ধা। অপরাধ দমনে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম।
বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, সাংবাদিকতার ইতিহাসই হলো সত্যের পক্ষে কলম ধরার ইতিহাস। যারা এই শপথ নিলেন, তারা যেন সর্বদা অন্যায়ের বিরুদ্ধে কলম চালান।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক রহমান মুকুল। এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেনর উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, জেলা জামায়াতের যুববিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মোল্লা ফারুত এলাহী ইসলাম, আমার বাংলাদেশ পার্টির মুসাব ইবনে শাফায়েত, বাংলাদেশ ছাত্রপক্ষ কেন্দ্রীয় কমিটির রাকিব মাহমুদ, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের আব্দুল বারী, আসিফ আল নুর তামিম, সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, এ্যাড. ইকরামুল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার শাহ আলম মণ্টু, যুগ্ম আহ্বায়ক বশিরুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, মাওলানা ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত হয়ে অনুষ্ঠানের পরিবেশ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা