সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একটা নির্বাচনের নয়, চাই সুষ্ঠু নির্বাচনের আশ্বাস: শামসুজ্জামান দুদু

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২৫ ইং
একটা নির্বাচনের নয়, চাই সুষ্ঠু নির্বাচনের আশ্বাস: শামসুজ্জামান দুদু

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে বিএনপির জন্য একটি অর্জন বলে উল্লেখ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘এখন শুধু নির্বাচন নয়, দরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সে লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে।’ গতকাল শুক্রবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের মঞ্চে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার তাদের কাজ করছে, এখন আমাদের কাজ আমাদের করতে হবে। দেশের প্রতিটি গ্রামে-গঞ্জে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।’ তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের সুস্পষ্ট বার্তা। সেই ইতিহাস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন অনুপ্রেরণা হয়ে আছে।’ তিনি আরও বলেন, ‘তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির আজকের অবস্থান তৈরি হয়েছে। দলের অসংখ্য নেতা-কর্মী তাদের জীবন দিয়ে লড়াই করেছেন। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা অহিদুজ্জামান বুলা, অ্যাডভোকেট ডালিম, রতন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশিরুল ইসলাম সেলিম। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী