বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার বেলা ৩টা ৫৫ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩১-আর এর নিকট শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দুইটার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে জানান যে, অবৈধভাবে ভারতে বসবাসরত এক বাংলাদেশি নারীকে তারা আটক করেছে। পরে বিএসএফ উক্ত নারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর-সংবলিত তথ্য বিজিবির কাছে পাঠায়। বিজিবি পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে দেশে ফেরত আনা হয়। বর্তমানে তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করার কার্যক্রম চলছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত