‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে দর্শনা সরকারি কলেজ ও দর্শনা-পরানপুর সড়কে বৃক্ষরোপণ করেছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান হাবিবুর রহমান বুলেট। এ বৃক্ষরোপণ কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল দর্শনার প্রাণকেন্দ্র চটকা গাছসহ অন্যান্য গাছসমূহ হতে ব্যানার-ফেস্টুন অপসারণ ও বৃক্ষরোপণ কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পুরাতন বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল তরফদার, দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রতন, দর্শনা পৌর ছাত্রদলের অন্যতম সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শেখ শাওন, ছাত্রদলের সদস্য আলামিন, জুয়েল, উজ্জ্বল, প্রান্ত, জিম, তৌফিক, তিতাস, আকাশ, সিয়াম, তৌহিদ, রিফাত প্রমুখ।
দর্শনা অফিস