বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ইউনিয়ন যুব জামায়াতের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২৫ ইং
উথলী ইউনিয়ন যুব জামায়াতের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পরে উথলী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত ইসলামীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাসানুজ্জামান বাবু। উথলী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহাদ আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান মেহমান ছিলেন চুয়াডাঙ্গা জেলা শূরা ও কর্মপরিষদ সভাপতি মাওলানা মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল মমিন হোসেন, উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান, উথলী ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ফিরোজ হোসেন প্রমুখ। বৈঠক পরিচালনা করেন উথলী ইউনিয়নের সহকারী সেক্রেটারি জিহাদ হোসেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত