সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় গণসংযোগকালে জামায়াতের আমির রুহুল আমিন

জামায়াতের নেতা-কর্মীরা সততার পরীক্ষায় উত্তীর্ণ
  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় গণসংযোগকালে জামায়াতের আমির রুহুল আমিন

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মতবিনিময় ও গণসংযোগকালে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমির রুহুল আমিন বলেছেন,  জামায়াতের নেতা-কর্মীরা সততার পরীক্ষায় উত্তীর্ণ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা গণসংযোগ করার জন্য বৃষ্টি মাথায়ও প্রস্তুতি নিয়ে বসে আছেন। প্রকৃতিপক্ষে জামায়াতে ইসলামী যারা করে, তারা পরীক্ষিত নেতা, আবারও আপনারা প্রমাণ করলেন। ঠিক এভাবেই আমরা সবকিছু উপেক্ষা করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ।’


বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির মো. নায়েব আলী, নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, যুববিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমির আবু হানিফ, সেক্রেটারি শামসুল হক, শ্রমিককল্যাণ নেতা নাজমুল হক, যুব-বিভাগের দায়িত্বশীল হাফেজ শামীমসহ অনেকে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী