বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গা পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ছয়টায় আলমডাঙ্গা পৌর জামায়াতের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


তিনি বলেন, ‘বর্তমান সংকটময় সময়ে সৎ, যোগ্য ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে তরুণদের সাথে নিয়ে সমাজকল্যাণমূলক কাজ করার প্রতি আগ্রহ সৃষ্টি করাতে হবে এবং তাদেরকে মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল এবং পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।



কমেন্ট বক্স
notebook

১ লাখ সদস্যের পরিবার ‘দৈনিক সময়ের সমীকরণ’ অনলাইন পেজ