বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়কের পাশ থেকে মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০২৫ ইং
দামুড়হুদায় সড়কের পাশ থেকে মোটরসাইকেল চুরি

দামুড়হুদা থেকে এবার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে লোকনাথপুর থেকে পরানপুর যাওয়া মাঠের রাস্তার পাশ থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। এদিকে উপজেলার লোকনাথপুর থেকে পরানপুর সড়কে চুরি ও ছিনতাই বেড়েই চলেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


জানা যায়, দামুড়হুদার উপজেলার লোকনাথপুর গ্রামের আলী হোসেনের ছেলে রফিকুজ্জামান বাবু তার অ্যাপাসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর ঝিনাইদহ ল-১১-৫৭৮৫) রাস্তার পাশে রেখে মাঠ দেখতে যায়। পরে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে আর নেই। চোরের দল মোটরসাইকেলের ঘাড় লক কেটে চুরি করে নিয়ে গেছে।


উল্লেখ্য, গত দুই দিন আগে রাতে রাস্তায় বাঁশ টাঙিয়ে নগদ টাকা ও কানের দুল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। একই ধরনের ঘটনা প্রতিনিয়ত ওই রাস্তায় ঘটেই চলেছে। এতে এলাকাবাসীর মধ্য আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, দিনের বেলায় সড়কের পাশে মোটরসাইকেল রেখে মাঠে কাজ করছিল। এসময় মোটরসাইকেল চুরি হয়। এই সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত